ad728

উখিয়ায় পোনামাছ অবমুক্তকরন দিবস'২৬ইং উদ্বোধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

উখিয়ায় পোনামাছ  অবমুক্তকরন দিবস'২৬ইং উদ্বোধন 
সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি 

বাড়ী আসে,পাশে খালী জায়গায় পুকুরে ও জলাশয়ে মৎস্যচাষ করতে হবে।মাছে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, তাই মৎস্য চাষে আরো বেশি উদ্যেগী হতে হবে। মাছচাষ করে নিজেকে স্বাবলম্বী করা যায়।

 কথা গুলো বলছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার। 
(২১  সেপ্টেম্বর)  রোজ সোমবার 
সকালে উখিয়া উপজেলার ২০০টি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির মিঠাপানির পোনামাছ  বিতরণ করা হয়।

 পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার, এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, মৎস্য অধিদপ্তরের উখিয়ার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, সুলতান মাহমুদ  ও উখিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ ও স্থানীয় মৎস্যজীবিগন।
অনুষ্ঠানটি আয়োজন করে উখিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ