ad728

সাতকানিয়ায় রফিক চানাচুর নামক কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সাতকানিয়ায় রফিক চানাচুর নামক কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

 আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর,চিপস,মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশু খাদ্যে উৎপাদন ও বিক্রির দায়ে রফিক চানাচুর নামক একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বলেন,মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, চিপস,মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে রফিক চানাচুর নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব,অপরিষ্কার কাঁচামাল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারে পণ্য সরবরাহ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  খোন্দকার মাহমুদুল হাসানকে অভিযানের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ছরোয়ার কামাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান  অব্যহত থাকবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ