উত্তরবঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী খু'নে'র অ'ভি'যো'গ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
উত্তরবঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী খুনের অভিযোগ
দিনাজপুর জেলা প্রতিনিধি : অরুন চন্দ্র শীল
উত্তরবঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী জহুরা অটো রাইস মিলের মোঃ আব্দুল হান্নান এর ছোট ভাই ডি এন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ মোস্তাফিজুর রহমান সাবেক স্ত্রীর হাতে খুনের অভিযোগ
পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতেন সাবেক স্ত্রী
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, তার সাবেক স্ত্রী মোছা. শিল্পী পায়ের রগ কেটে তাকে হত্যা করেছেন।
সোমবার (১৫ জুন ২০২৬) রাতে বোচাগঞ্জে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও মোস্তাফিজুর রহমানের ওপর একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। তবে এবার সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযুক্ত সাবেক স্ত্রী মোছা. শিল্পী বর্তমানে দিনাজপুর জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।।
আপনার মতামত লিখুন :