ad728

রাজশাহীর পদ্মায় নৌ'কা'ডু'বি'র পর নি'খোঁ'জ বাবা-ছেলের স'ন্ধা'নে ডুবুরি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রাজশাহীর পদ্মায় নৌকাডুবির পর নিখোঁজ বাবা-ছেলের সন্ধানে ডুবুরি
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী:

রাজশাহীর পদ্মা নদীতে ঝাউগাছ বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অপর ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা আফছার আলী (৬০) এবং তার ছেলে জিয়ারুল হক (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ কেটে আটজন যাত্রী ইঞ্জিনচালিত নৌকায় করে ফিরছিলেন। নৌকাটি পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

নৌকাডুবির ঘটনা দেখে পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় অবস্থানরত অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক চেষ্টায় নৌকায় থাকা ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আফছার আলী ও তার ছেলে জিয়ারুল নদীর স্রোতে তলিয়ে যান।

উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫)। নৌকা ডুবে যাওয়ার পর তিনি পানিতে ভেসে যাচ্ছিলেন। স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। একইভাবে আরও পাঁচজনকে নিরাপদে তীরে আনা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মনজিল হক বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে ছয় সদস্যের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। দুজন করে ডুবুরি পানির নিচে তল্লাশি করছেন। পাশাপাশি নৌকার মাধ্যমে নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হবে বলে তিনি জানান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ