আত্রাই ব্রিজ পরিষ্কার করল ইসলামী ছাত্রশিবির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
আত্রাই ব্রিজ পরিষ্কার করল ইসলামী ছাত্রশিবির
মোঃ ইসতিয়াক আহমেদ রোহান
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নতুন বছরকে স্বাগত জানাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আত্রাই থানা শাখার উদ্যোগে আত্রাই ব্রিজ পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্রিজে জমে থাকা অতিরিক্ত বালির কারণে পথচারী ও ভ্রমণকারীদের ভোগান্তি লক্ষ্য করে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, আত্রাই ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমের পাশাপাশি একটি পর্যটন কেন্দ্রের মতো হওয়ায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে ঘুরতে আসে। জনসাধারণের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার লক্ষ্যে ছাত্রশিবির এই মহৎ উদ্যোগ গ্রহণ করে।
প্রথম দিনে সম্পূর্ণ পরিষ্কার কার্যক্রম শেষ করা সম্ভব না হওয়ায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে দ্বিতীয় দফায় কার্যক্রম চালিয়ে কাজ সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আত্রাই থানা শাখার সভাপতি মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রোহান, নেহাল, বিপ্লব, তানভির, তামিম, বক্করসহ ছাত্রশিবিরের অন্যান্য দায়িত্বশীল ও কর্মীরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় জনবান্ধব কাজের মাধ্যমে দেশের উন্নয়নের লক্ষ্যে দেশপ্রেমিক চেতনায় কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, আত্রাই উপজেলার প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে ছাত্রশিবিরের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে।
বক্তব্য শেষে তারা জানান, এই ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্রশিবিরের প্রতি প্রশাসন ও আত্রাইবাসীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে।
আপনার মতামত লিখুন :