ad728

পানছড়িতে ইউপিডিএফ-র অবৈধ চাঁদা আদায়কারী আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়িতে ইউপিডিএফ-র অবৈধ চাঁদা আদায়কারী আটক

একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: 

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজাতীয় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-র অবৈধ চাঁদা আদায়ের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।


২৪ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যায় পানছড়ি সেনা সাব জোনের বিশেষ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে দমদম গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে  সৈয়দ মাহবুব রহমান (৫৩)কে আটক করা হয়।


সুত্র জানায় ,আটককৃত মাহবুবের নিকট হতে অবৈধ চাঁদা আদায়ের নগদএক লক্ষ টাকা ও একাধিক চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, সে দীর্ঘদিন ধরে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (UPDF) এর পক্ষে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন।


পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

সেনা সুত্র জানায়, অবৈধ চাঁদা আদায় বন্ধে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং চাঁদা আদায় চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্তে অভিযান চলছে।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানায় আটককৃত  সৈয়দ মাহবুব রহমানকে থানায় হস্তান্তর করা হয়েছে।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা কার্যক্রম চলমান আছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ