ad728

আনোয়ারায় জাহাজের ক্রু নি'হ'তে'র ঘটনায় থাই নাগরিক কা'রা'গা'রে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

আনোয়ারায় জাহাজের ক্রু  নিহতের ঘটনায় থাই নাগরিক কারাগারে 
 আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষে এক থাই নাগরিক নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত আরেক থাই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকালে এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের বিদেশি জাহাজ থেকে তুরাকর্ন বুরুসিক (৩৫) নামের ওই ক্রুকে আটক করা হয়। পরে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপকূলের বঙ্গোপসাগরে নোঙর করা জাহাজটিতে দুই ক্রুর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাফিফং কালাহান (৩০) নামের এক ক্রু। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ও গ্রেপ্তার দুজনই থাইল্যান্ডের নাগরিক এবং জাহাজটির ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পতেঙ্গা থানা পুলিশ অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ