ad728

দেশের উষ্ণতম স্থান লালপুরে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

দেশের উষ্ণতম স্থান লালপুরে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি অনুষ্ঠিত
‎উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)।

দেশের উষ্ণতম স্থান নাটোরে লালপুরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) লালপুর উপজেলার  মোহরকয়া ডিগ্রী পাস ও অনার্স কলেজে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়।
‎কর্মসূচির উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন ও উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান।
‎এছাড়াও উক্ত কর্মসূচীতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে গভর্নিং বডির সভাপতি মো. আজিজুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
‎এই কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ