ad728

কলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে নতুন হলদে পাখিদের রিক্রুট টেস্ট কার্ড বিতরণ ও দীক্ষাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) দিনব্যাপী এ কর্মসূচি কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এস. এম. মিকাইল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন আরা খান। স্বাগত বক্তব্য দেন কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কমিশনার কামরুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি শামছুন্নাহার, কোষাধ্যক্ষ মালেকা পারভীন, ট্রেইনার সালেহা বেগম, থানার ওসি তদন্ত সজল সরকার , উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সহ-সভাপতি কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল হক ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-  বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন কলমাকান্দা শাখার সম্পাদক কপোতী ঘাগ্রা।

অনুষ্ঠানে নতুন হলদে পাখিদের মাঝে রিক্রুট টেস্ট কার্ড বিতরণ করা হয় এবং গার্ল গাইডসের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে দীক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়।

বক্তারা বলেন, শিশুদের নৈতিক শিক্ষা, আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হলদে পাখি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষামূলক, শপথ গ্রহণ ও দীক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ