শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে ইউএনও মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে...ইউএনও মাহমুদুর রহমান
খাগড়াছড়ি প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান ।
শিক্ষার্থী অভিভাবক মো. জামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার মো. আব্দুল মালেক ও পিটিএ সভাপতি মো. আজম প্রমুখ বক্তব্য রাখেন।
বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্য হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের আরো অধিকতর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে । গত বছরের পরীক্ষার পাশের হার স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনার বিকল্প নেই। পিতামাতার প্রত্যাশা পুরণের সবাইকে ভালোভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি ।
এসময় আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছাড়াও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :