বগুড়ার কাহালুতে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বগুড়ার কাহালুতে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
মোঃ হারুন অর রশিদ বগুড়া জেলা প্রতিনিধি।।
সোমবার ( ২ নভেম্বর ২০২৬)বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামে মায়ের পরকীয়া সম্পর্ক মেনে নিতে না পেরে অভিমান করে ছেলে ফাহিম (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ফাইম উপজেলার ধাওয়াপাড়াগ্রামের জহুরুল ইসলামের পুত্র। গ্রামবাসী সূত্রে জানা যায় , মা মোমেনা বেগম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় মা ও তার বাবা মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় রোববার রাত ১০টার দিকে মা-বাবার মধ্যে ঝগড়া লাগে এসময় ফাহিমের সাথে তার মা মোমেনা বেগমের কথা কাটাকাটি হয়। পরে ফাহিম অভিমান করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। আজ সোমবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে ফাহিমকে ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সারা শব্দ না পাওয়ায় তার বাড়ির লোকজন ও প্রতিবেশী লোকজন ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যান সঙ্গে ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় ফাহিমের লাশ দেখতে পায়। পরে কাহালু পুলিশ খবর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
আপনার মতামত লিখুন :