ad728

"ময়মনসিংহে চোরাচালান ঠেকাতে কড়া অবস্থান, আইন-শৃঙ্খলা উন্নয়নে টাস্কফোর্স সভা-


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

"ময়মনসিংহে চোরাচালান ঠেকাতে কড়া অবস্থান, আইন-শৃঙ্খলা উন্নয়নে টাস্কফোর্স সভা-
মোঃ রেজাউল করিম 
নিজস্ব প্রতিবেদকঃ-

ময়মনসিংহে মোবাইল কোর্ট জোরদার,ভূমিহীন যাচাই ও জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিতের নির্দেশ-

ময়মনসিংহে সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে জোরালো পদক্ষেপ নিতে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। দেশের সীমান্তবর্তী এলাকার উদাহরণ তুলে ধরে এ বিষয়ে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অবৈধ কর্মকাণ্ড দমনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিহীনদের প্রকৃত তালিকা প্রণয়নে যাচাই-বাছাই কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়- যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পান।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শতভাগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি ও মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার ওপরও জোর দেওয়া হয়।
এছাড়া সড়ক পরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে বলা হয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন- “আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও জনসেবামূলক কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও উন্নত উপজেলা গড়ে তোলা সম্ভব।”
সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ