ad728

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি
মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ নওগাঁ 

রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে নবযোগদানকৃত সহকারী পুলিশ সুপার মো. ওয়ারুখ ইয়াজদানীকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) ডিআইজির কার্যালয়ে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. ওয়ারুখ ইয়াজদানী যোগদান করলে তাকে স্বাগত জানানো হয়।
এ সময় ডিআইজি তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সহকারী পুলিশ সুপার মো. ওয়ারুখ ইয়াজদানী রাজশাহী রেঞ্জের স্টাফ অফিসার-টু-ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং রেঞ্জ কার্যালয় ও রাজশাহী জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ