রামগড়ের ফেনী নদীতে আল-ওয়াহিদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৬০০০ পিস মাছের পোনা অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রামগড়ের ফেনী নদীতে আল-ওয়াহিদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৬০০০ পিস মাছের পোনা অবমুক্ত
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনী নদীতে আল-ওয়াহিদ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা নিশ্চিত, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে আল-ওয়াহিদ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ফেনী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকরা জানান, নদী ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও ফেনী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
তারা আরও জানান, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।
স্থানীয়রা আল-ওয়াহিদ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফেনী নদীতে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :