ad728

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বি'রু'দ্ধে হা'ই'কো'র্টে'র রু'ল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল
জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ 

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভূক্ত করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের গত ১৩.০১.২০২৬ তারিখের ০৫ নং অফিস স্মারকের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

ভূমি মন্ত্রণালয়ের স্মারকটির বৈধতা চ্যালেঞ্জ করে হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে দায়ের করা এক রীট পিটিশনের উপর সোমবার (২০ এপ্রিল ’২৬) শুনানী শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোঃ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
হাইকোর্টের রুলে ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের গত ১৩.০১.২০২৬ তারিখের ০৫ নং অফিস স্মারক কেন অকার্যকর ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি নোটিশ দেয়া হয়।
হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন গত ফেব্রুয়ারী মাসে রীটটি দায়ের করেন। রীটের পক্ষে শুনানী করেন এডভোকেট ড. মুহাম্মাদ সাজ্জাদ হোসেন (বাবু)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ