ad728

ঈশ্বরদীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক কন্যা "তানজিম"


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ঈশ্বরদীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক কন্যা "তানজিম"
মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার

পাবনার ঈশ্বরদীতে সকাল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী তানজিম বিনতে আশরাফ ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান লাভ করেছে।
‎তানজিম বিনতে আশরাফ বিজয় টিভির স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ও দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারের একমাত্র কন্যা।
‎২২ এপ্রিল (বুধবার) সকালে আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল প্রকাশ করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
‎এ বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা উপজেলায় সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা হিসেবে বিবেচিত।
‎তানজিম ঈশ্বরদী পৌর শহরের সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে চতুর্থ শ্রেণিতে এ পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে সে একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই সে এই সাফল্য অর্জন করতে পেরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‎মেয়ের এই অর্জনে উচ্ছ্বসিত বাবা-মা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
‎এদিকে, তানজিমের এই সাফল্যে শিক্ষক, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

আলোচিত শীর্ষ ১০ সংবাদ