ad728

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় খাগড়াছড়িতে শুরু হলো চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় খাগড়াছড়িতে শুরু হলো চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প
 খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, বাদ্যযন্ত্র ও সংস্কৃতি সংরক্ষণ এবং চর্চার লক্ষ্যে খাগড়াছড়িতে চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ির শিল্পীরা জেলার মূল্যবান সম্পদ। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে হবে। নতুন ও সৃষ্টিশীল উদ্যোগ গ্রহণে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ পুলুক বরণ চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী এবং ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান।
গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ মিউজিক ক্যাম্পে চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর মোট ৬৯ জন শিল্পী অংশগ্রহণ করছেন। চারদিনব্যাপী এ ক্যাম্পে ঐতিহ্যবাহী গান, সুর ও বাদ্যযন্ত্র বিষয়ে প্রশিক্ষণ ও অনুশীলন কার্যক্রম পরিচালিত হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ